1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শীতে সর্দি-কাশি প্রতিরোধে যেসব খাবার খাদ্য তালিকায় রাখা জরুরি - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শীতে সর্দি-কাশি প্রতিরোধে যেসব খাবার খাদ্য তালিকায় রাখা জরুরি

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

জীবনযাপন ডেস্ক

সংগৃহীত ছবি

শীতকালে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ বেড়ে যায়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ভাইরাসের সংক্রমণও ত্বরান্বিত হয়, ফলে ছোট-বড় সবাই এই সমস্যায় ভোগেন। চিকিৎসকেরা বলছেন, শীতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোই সর্দি-কাশি এড়ানোর মূল চাবিকাঠি। এটি সম্ভব সঠিক খাবারের মাধ্যমে।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে কিছু খাবার দৈনন্দিন ডায়েটে রাখলে শরীর গরম থাকে এবং ভাইরাসের সংক্রমণ অনেকাংশে রুখে দেওয়া যায়। এগুলো ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ, যা প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলুন, জেনে নিই শীতকালীন উপকারী খাবার কোনগুলো।

আদা: অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, গলা ব্যথা কমায় এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

চা বা গরম পানিতে মিশিয়ে খেলে দ্রুত উপকার হয়।
মধু: গলার জ্বালা কমায়, শরীরকে গরম রাখে এবং দীর্ঘস্থায়ী কাশিও সারায়।

রসুন: ন্যাচারাল অ্যান্টিবায়োটিক; জিংক ও এলিসিনের মাত্রা বাড়িয়ে সংক্রমণ প্রতিরোধ করে।

ভিটামিন সি-সমৃদ্ধ ফল: লেবু, কমলা, আমলকি, বাতাবি লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

হলুদ দুধ: কুরকুমিন প্রদাহ কমায়; রাতে গরম দুধে হলুদ মিশিয়ে খেলে সর্দি-কাশি দূরে থাকে।

স্যুপ ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ সবজি: গাজর, বিট, টম্যাটো ইত্যাদি দৈনন্দিন ডায়েটে রাখলে উপকার হয়।

শীতে পানি কম খাওয়ার প্রবণতা থাকে। তাই পর্যাপ্ত গরম পানি পান করা গুরুত্বপূর্ণ। সঙ্গে ধুলো-বাতাস এড়িয়ে চলা, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম করলে শীতকালীন অসুখকে দূরে রাখা সম্ভব।

সূত্র : আজতক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট