1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পঞ্চগড়ে শীতের দাপটে স্থবির জনজীবন - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে শীতের দাপটে স্থবির জনজীবন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে ডিসেম্বরের শুরুতেই স্থবির হয়ে পড়েছে জনজীবন। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ওঠানামা করার পর তেঁতুলিয়ায় টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবারও (৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বেড়েছে নিম্নআয়ের মানুষের। ঠাণ্ডার কারণে অনেকেই কাজে বের হতে পারছেন না। এ ছাড়া ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা তিন দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কারা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এমন পরিস্থিতি দেখা যাচ্ছে, যা সামনে শৈত্যপ্রবাহের আশঙ্কার ইঙ্গিত দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট