1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সন্তান নেয়ার আগে পাঁচ বিষয় মাথায় রাখা জরুরি - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সন্তান নেয়ার আগে পাঁচ বিষয় মাথায় রাখা জরুরি

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত
সন্তান নেয়ার সিদ্ধান্ত কি শুধু পরিবারের চাপে, নাকি আপনার নিজের ইচ্ছা-সক্ষমতা ও পূর্ব প্রস্তুতির ভিত্তিতে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিলেই বোঝা যায়, বাবা-মা হওয়ার মতো বড় সিদ্ধান্তের পথে আপনি কতটা এগিয়েছেন।

দাম্পত্য জীবনে বছর পার না হতেই অনেকে সন্তানের কথা ভাবেন। পরিবারের প্রবীণ সদস্যরাও এ নিয়ে মতামত দিতে শুরু করেন। কিন্তু সন্তান জন্ম দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে সঠিকভাবে বড় করে তোলা; যা কেবল সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদি দায়িত্ব। তাই বাবা-মা হওয়ার পরিকল্পনার আগে কিছু জরুরি বিষয় ভেবে দেখা প্রয়োজন।

বাবা-মা হওয়ার আগে যে পাঁচটি বিষয় মাথায় রাখা জরুরি:

সম্পর্কের ভিত্তি কতটা দৃঢ়

সন্তান এলে সম্পর্ক আরও ভালো হবে–এই ধারণা ভিত্তিহীন। সম্পর্কের টানাপোড়েন মেটাতে সন্তানকে ব্যবহার করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

চাপে পড়ে সিদ্ধান্ত নয়

পরিবার, বন্ধু বা সমাজের কথায় নয়–আপনারা দু’জন সত্যিই সন্তান চান কি না, সেই প্রশ্নের উত্তর আগে নিজেরাই খুঁজে নিন।

শারীরিক সুস্থতা নিশ্চিত করুন

সন্তান নেয়ার পরিকল্পনার আগে দু’জনের শারীরিক সুস্থতা জানা জরুরি। চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নিতে পারেন। চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করুন।

আর্থিক পরিকল্পনা

সন্তান লালন-পালনে খরচ কম নয়। তাই দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতি কেমন, ভবিষ্যৎ ব্যয় সামলানো সম্ভব কি না–এসব আগে থেকেই বিবেচনা করতে হবে।

কর্মস্থলে গেলে সন্তানের দেখাশোনা

সন্তান শুধু একজনের দায় নয়। মা ও বাবা দু’জনেরই সমান দায়িত্ব ভাগ করে নেয়ার মানসিক প্রস্তুতি থাকতে হবে। তাই ঠান্ডা মাথায় খোলামেলা আলোচনা করাই শ্রেয়। বর্তমানে নারী-পুরুষ উভয়েই কর্মজীবী। দু’জন কর্মস্থলে গেলে সন্তানের দেখাশোনা করবে কে, এ প্রশ্নের উত্তর সন্তান জন্মের আগেই খুঁজে নেয়া উচিত, নইলে পরবর্তী সময়ে সম্পর্কে অচ্ছন্নতা দেখা দিতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট