1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলেছে, সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে এবং গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল)।

জেএমএ জানিয়েছে, ভূমিকম্প অনুভূত হওয়ার পর আওমোরি, ইওয়াতে এবং হোক্কাইদো প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে সতর্ক করেছে সংস্থাটি।

এদিকে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তবে ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে।

সূত্র: এনএইচকে, রয়টার্স

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট