1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় বাস মোটরসাইকেল সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃ/ত্যু - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নওগাঁয় বাস মোটরসাইকেল সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃ/ত্যু

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া এলাকায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া তেঁতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন
মোস্তফা সর্দার (৫৫), পেশায় চালকল ব্যবসায়ী, নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে এবং
আব্দুল মালেক, পোরশা উপজেলার বাসিন্দা ও মোস্তফা সর্দারের কলের শ্রমিক।

স্থানীয়রা জানান, তারা মোটরসাইকেলে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়, খবর পেয়ে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, “দুর্ঘটনার পরই লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হঠাৎ দুইজনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট