1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে কী হয় - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে কী হয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

জীবনযাপন ডেস্ক

সংগৃহীত ছবি

চুলের যত্নে অনেকে অনেক কিছু ব্যবহার করেন। কেউ আবার শ্যাম্পু বা তেলের সঙ্গে নানা উপাদান মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করেন। সম্প্রতি সৌন্দর্য জগতে শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই ঘরোয়া কৌশলটির মূল উদ্দেশ্য হলো মাথার ত্বক বা স্ক্যাল্পকে গভীরভাবে পরিষ্কার করা এবং স্বাস্থ্যকর চুল বৃদ্ধিতে সহায়তা করা।

চিনিকে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে এটি মূলত একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর বা স্ক্রাবের কাজ করে। এ ছাড়া আর কী কাজ করে এবং এতে উপকার কী, চলুন জেনে নেওয়া যাক—

শ্যাম্পুর সঙ্গে চিনি মেশানোর কারণ

চিনিকে শ্যাম্পুর সঙ্গে মেশানোর মূল উদ্দেশ্য হলো স্ক্যাল্পকে অতিরিক্ত পরিষ্কার করা।

মৃত কোষ দূরীকরণ : মাথার ত্বকে ক্রমাগত তেল, ঘাম, দূষণ এবং চুলের পণ্যগুলোর অবশিষ্টাংশ জমা হতে থাকে। চিনি একটি দানাদার উপাদান হওয়ায়, এটি আলতোভাবে এই সমস্ত ময়লা এবং জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে।

স্ক্যাল্প স্ক্রাব : চিনি একটি চমৎকার প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। নিয়মিত শ্যাম্পুর সঙ্গে চিনি ব্যবহার করলে তা মাথার ত্বকের ছিদ্র বা ফলিকলগুলোকে খুলে দেয় এবং পরিষ্কার করে।

স্ক্যাল্পের স্বাস্থ্য : ছিদ্রগুলো পরিষ্কার থাকলে চুলের গোড়া মজবুত হয়। জমে থাকা ময়লা পরিষ্কার হলে খুশকির সমস্যা এবং মাথার ত্বকের অন্যান্য সংক্রমণ অনেকাংশে কমে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট