1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
৪০ ফুটের বেশি মাটি খনন—২২ ঘণ্টা পার, শিশুকে এখনও উদ্ধার করা যায়নি। - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

৪০ ফুটের বেশি মাটি খনন—২২ ঘণ্টা পার, শিশুকে এখনও উদ্ধার করা যায়নি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

শিশু সাজিদের অপেক্ষায় উৎসুক জনতার নির্ঘুম রাত

শিশু সাজিদকে উদ্ধারে দুটি এক্সকেভেটর পরিত্যক্ত ডিপ টিউবওয়েলটির পশ্চিম পাশেই রাতভর মাটি খননের কাজ করতে থাকে। ছোট্ট শিশুটিকে কখন, কিভাবে উদ্ধার করা হবে সেই মহেন্দ্রক্ষণ এর অপেক্ষায় ছিল তানোরের পাচোন্দর ইউনিয়নের শত শত উৎসুক জনতা। ছোট্ট সাজিদের অপেক্ষায় রাতভর তারা নির্ঘুম কাটাচ্ছেন।

পাশের গ্রাম থেকে উদ্ধার তৎপরতা দেখতে আসা আমিনুল ইসলাম বলেন, শিশু সাজিদ গর্তে পড়ে থাকবে আর আমরা বাড়িতে ঘুমাবো, এটা হতেই পারে না। এজন্য ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতার সঙ্গে রাতভর আমরাও শিশুটির জন্য জেগে ছিলাম। যাতে ছোট্ট সাজিদ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

শুধু আমিনুল ইসলাম নয়; তার মত শত শত মানুষ শিশুটির জন্য দোয়া করছিলেন আর বলছিলেন, ‘আল্লাহ তুমি শিশুটিকে জীবিত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে এক অলৌকিক ঘটনা সৃষ্টি করো।’

অঘোর মন্ডল নামে আরেক বৃদ্ধ বলেন, ‘আমরা সবাই নির্ঘুম রাত কাটাচ্ছি, আল্লাহ যেন শিশুটিকে জীবিত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট