1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সবাইকে কাঁদিয়ে গেল সাজিদ - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সবাইকে কাঁদিয়ে গেল সাজিদ

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি তোলার জন্য তৈরি করা গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে ৩২ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করার পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাত ৯টায় শিশুটিকে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানাবেন। ’ বুধবার বেলা ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ নামের দুই বছরের শিশুটি। সে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবুল ইসলামের ছেলে। স্থানীয় লোকজন জানান, তানোরের কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে।
এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এরপরও ওই গ্রামের কছির উদ্দিন নামে এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কি না, সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন।
সেই গর্ত ভরাটও করেছিলেন; কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। মায়ের সঙ্গে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায়।

শিশুটিকে উদ্ধারে বুধবার বেলা আড়াইটার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় ৮টি ইউনিট। মূল গর্তের পাশ কেটে শিশুটিকে উদ্ধারের জন্য এক্সকেভেটর (খননযন্ত্র) দিয়ে খননকাজ শুরু করা হয়। ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট