1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শীত আসতেই বুকে কফ জমেছে? যে পানীয়তে মিলবে সমাধান - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শীত আসতেই বুকে কফ জমেছে? যে পানীয়তে মিলবে সমাধান

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

শীতকালে রোগবালাই বেশি হয়। নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়। কারণ গরম থেকে ঠান্ডা পড়ার এই মাঝামাঝি সময়ে বাতাসে ধূলিকণার পরিমাণ যেমন বাড়তে থাকে, ঠিক তেমনই বাড়ে রোগজীবাণুর প্রকোপ। তাই চট করে ঠান্ডা লাগা, অ্যালার্জিজনিত সর্দি-কাশি, গলা খুসখুস লেগেই থাকে। এ থেকে রক্ষা পেতে আপনি ভরসা রাখতে পারেন তুলসীপাতার ওপর। ঘুম থেকে উঠে কালো কফিতে চুমুক দেওয়ার পরিবর্তে তুলসীপাতার চা পান করুন। এতে আপনার শরীর থেকে টক্সিনজাতীয় পদার্থ বের হয়ে যাবে।

প্রতিদিন সকালে এই ভেষজ চা খেলে আপনি যেসব উপকার পাবেন—

শীতকালে চুল ও ত্বক— দুটিই শুষ্ক হয়ে যায়। শীতকালে তুলসীপাতার চা আপনার শরীর থেকে টক্সিনজাতীয় পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। তাই রক্ত পরিষ্কার হয়। ত্বকে র্যাশ, চুলকানির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। চুলেও জেল্লা আসে।

শীতকালে অনেকেরই শ্বাসকষ্ট বাড়ে, বাতের ব্যথা বাড়ে। সর্দি-কাশি লেগে থাকে। অনেকের ঠান্ডা লেগে বুকে কফ জমে যায়। সকালে নিয়মিত এই চায়ে চুমুক দিলে অনেক আরাম পাওয়া যায়। বিশেষ করে সর্দি-কাশির সমস্যা দূর হবে। আর আপনার গাঁটের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।

এ ছাড়া শীতকাল মানেই জমিয়ে ভূরিভোজ। বিয়েবাড়ি, পিকনিক কিংবা বড়দিনের ভোজ তো লেগেই আছে। খাওয়াদাওয়ায় অনিয়ম মানেই বদহজমের সমস্যা। সেসব দূর হবে তুলসীপাতা চায়ে চুমুক দিলে।

আবার কম পানি খাওয়ার কারণে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পেটে পাথর জমে। এ সমস্যায় ভুগলেও তুলসীপাতা চায়ে আরাম পেতে পারেন।

কীভাবে তুলসীপাতার চা বানাবেন—

একটি পাত্র্রে পানি গরম করে আদা ও তুলসীপাতা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিন। এরপর পানি ছেঁকে একটি টিব্যাগ ও এক চা চামচ মধু দিয়ে বানিয়ে ফেলুন ভেষজ চা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট