1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শ্রীবরদীতে হাতির আ/ক্র/ম/ণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃ/ত্যু - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শ্রীবরদীতে হাতির আ/ক্র/ম/ণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃ/ত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে হাতির আক্রমণ ফারুক হোসেন (৪০) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার বালিজুরির সীমান্তবর্তী মালাকোচা বিটের সোনাঝুরি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বন্যহাতির একটি দল বালিজুরি এলাকায় অবস্থান নিয়েছে।

বন্যহাতির দল দেখতে বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে পাহাড়ে। সোমবার বিকালে হাতির দল দেখতে পাহাড়ে উঠে লোকজন।

এসময় ফারুক হোসেন ভিডিও করতে হাতির কাছে চলে যায়। ফারুক হোসেনের ফেসবুক আইডিতে দেখা যায়, সে নিয়মিত হাতির ভিডিও বানাতো।

ভিডিও বানানোর একপর্যায়ে ফারুক হাতির আক্রমণে পিষ্ট হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

বারিজুরি রেঞ্জের বন কর্মকর্তা সুমন মিয়া বলেন, পাহাড়ে হাতি দেখতে গিয়ে ভিডিও করার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন,  হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

আপাতত সীমান্তসড়ক দিয়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। হাতির আক্রমণ নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট