1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কনার গানে নাচলেন নোরা ফাতেহি - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

কনার গানে নাচলেন নোরা ফাতেহি

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

কনা ও নোরা ফাতেহি। ফাইল ছবি

সম্প্রতি অন্তর্জালে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী কনার নতুন গান ‘মেহেন্দি’। ওই গানের সঙ্গে তাল মিলিয়ে এবার নাচে মাতলেন বলিউডের নোরা ফাতেহি। হালকা মেজাজে নাচতে দেখা যায় নোরাকে এবং তাকে সঙ্গ দেন সানজয়।

গানটিতে সুর ও সংগীত করেছেন সানজয়, আর কনার সঙ্গে গানটি গেয়েছেন নিশ। নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’

ভিডিওটি পোস্ট হওয়ার ২০ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে পেয়েছে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট। নোরা নিজেও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়েছেন।

ভিডিওতে দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, ‘নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ।’

উল্লেখ্য, ৫ ডিসেম্বর উন্মোচিত ‘মেহেন্দি’ গান ভিডিওটি ৪২ লাখের বেশি ভিউ পেয়েছে এবং এখনো দর্শক মন জয় করে চলেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট