1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
হাদি ভাইয়ের মৃ/ত্যু/তে এত কেঁদেছি, জীবনে কারো জন্য এত কাঁদিনি : শিরিন শিলা - সংবাদ এইসময়
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

হাদি ভাইয়ের মৃ/ত্যু/তে এত কেঁদেছি, জীবনে কারো জন্য এত কাঁদিনি : শিরিন শিলা

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক

শিরিন শিলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদির জন্য অনেক কেঁদেছেন অভিনেত্রী শিরিন শিলা। যে কান্না তিনি জীবনে আর কারো জন্যই করেননি।

এমনটাই জানালেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।

ওসমান হাদি সম্পর্কে সাম্প্রতিক সময়ে গবেষণা করেছেন জানিয়ে শিরিন শিলা বলেন, মনে হচ্ছে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে।

জীবনে কোনো দিনই আমি কারো জন্য এভাবে কাঁদিনি। হাদি ভাইকে আগে এত চিনতাম না। উনি যখন গুলি খেলেন, তখন ওনাকে নিয়ে অনেক রিসার্চ করলাম।
আরো পড়ুন

ওসমান হাদির যে বক্তব্য এখন সবচেয়ে আলোচনায়

শিরিন শিলা বলেন, ওনার বিপ্লবী যে কবিতা, ওনার বিপ্লবী যে কথাবার্তা, ওনার প্রতিটি কথায় দেশের প্রতি ভালোবাসার একটা ঘ্রাণ আছে।

এর পর থেকে আমি সত্যিকার ওনার ফ্যান হয়ে গেছি। ওনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ দেখেছি। আমার মনে হয় না ওনার একটা ভিডিও বাকি আছে দেখার।

হাদির খুনিদের শাস্তি চেয়ে এই অভিনেত্রী বলেন, আমি নীরবে কান্না করেছি।

আমি দয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। ওনাকে আমরা শহীদ হিসেবেই মানি। আমি চাই আল্লাহ তাকে অনেক ভালো রাখবেন। আমি চাই ওনাকে যারা খুন করেছে তাদের শাস্তি হবে। আল্লাহ তাকে এই দুনিয়াতেই শাস্তি হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট