1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মধ্যবিত্ত জীবনের গল্পে জোভান-পায়েলের 'কোটিপতি' - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

মধ্যবিত্ত জীবনের গল্পে জোভান-পায়েলের ‘কোটিপতি’

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ বিনোদন রিপোর্ট ঢাকা।

নাটক ‘কোটিপতি’ থেকে নেওয়া।

একগুচ্ছ অভিনয়শিল্পীকে নিয়ে পারিবারিক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কোটিপতি’। কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো এক পরিবারের গল্প দেখা যাবে নাটকে।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। সিএমভির ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রচার হবে নাটকটি।

নাটকটি নিয়ে বিজ্ঞপ্তিতে নির্মাতা বলেন, ‘কোটিপতি’ নাটকে মূলত সামাজিক তথা পারিবারিক প্রেক্ষাপটের একটি নাটক। যেখানে ধনী-গরীব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী-স্বজনরা মিলে-মিশে একটা হাসি-কান্নার মধ্যবিত্ত জীবনের চিত্র ফুটে উঠবে।

অভিনয়শিল্পী নিয়ে মজুমদার বলেন,গল্পের কেন্দ্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান। স্ত্রীর চরিত্রে আছেন কেয়া পায়েল।

নাটকে জোভান-পায়েলের রসায়ন নতুন কিছু নয়, তবে এবার একটু ভিন্ন অবয়বে হাজির হবেন দুইজন। সংসার, সন্তানসহ স্বামী-স্ত্রীর টানাপড়েনের জীবনে দেখা যাবে এই জুটিকে।
বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফিতে ‘কোটিপতি’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশারসহ অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট