1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তিনি আসলেন, দেখলেন, জয় করলেন : সালাহউদ্দিন - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

তিনি আসলেন, দেখলেন, জয় করলেন : সালাহউদ্দিন

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে মানুষের হৃদয় জয় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফিরে এসেছেন, দেখেছেন এবং মানুষের ভালোবাসা অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিএনপির এই নেতা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে এভাবেই ব্যাখ্যা করেন।

পোস্টে সালাহউদ্দিন আহমদ লেখেন, ‘একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা, যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার প্রদর্শন করেছেন।


তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে তিনি লেখেন, ‘আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য-তারেক রহমান।’ পোস্টের শেষ অংশে তিনি লেখেন, ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান সপরিবারে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান। পরে গুলশানের নিজ বাসভবনে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট