1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কোরআন ও সুন্নাহভিত্তিক রাজনীতির পক্ষে বিএনপির অবস্থান স্পষ্ট: মির্জা ফখরুল - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

কোরআন ও সুন্নাহভিত্তিক রাজনীতির পক্ষে বিএনপির অবস্থান স্পষ্ট: মির্জা ফখরুল

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় অনলাইন।

ছবি: ভিডিও থেকে নেয়া
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সব সময় কোরআন সুন্নাহর পক্ষে ছিল, এখনো আছে।

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দিবো না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, আমরা নাকি কোরআন সুন্নার আলোকে থাকতে চাই না‌। কিন্তু আমরা সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।

মির্জা ফখরুল বলেন, দেশ এখন একটা ক্রান্তিকাল সময় পার করছে, দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ঐক্য নষ্ট হলে দেশর ক্ষতি হবে। তাই তিনি সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট