1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খাগড়াছড়িতে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন- ফাতিমা মুস্তারিন চৌধুরী, - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

খাগড়াছড়িতে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন- ফাতিমা মুস্তারিন চৌধুরী,

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :

“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অসহায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী, দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন।

রবিবার (২৮ ডিসেম্বর ) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুনাক, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করলেন খাগড়াছড়ি পুনাক সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী।

খাগড়াছড়ি পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক),সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী বলেন, “তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পুনাক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এই প্রতিকূল আবহাওয়ায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

তিনি এ সময় আরো বলেন, সমাজে যারা আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ আছেন তাদেরও প্রকৃতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিৎ। খাগড়াছড়ি জেলায় যেখানেই অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষ থাকবে সেখানেই পুনাকের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হবে। শীত বস্ত্র বিতরণের এই মহতী কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত মানবিক কর্মসূচিতে পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট