মো: জাকির হোসেন।
বিশেষ প্রতিনিধি।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগ দিয়েছেন। একই সঙ্গে এনসিপির নির্বাচনকালীন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তবে তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন না।
সোমবার ২৯ শে ডিসেম্বর বিকেলে রাজধানীর বাংলা মোটরে অবস্থিত অর্থায় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। এরপর তাকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন জাতীয় নাগরিক পার্টি সারাদেশে ৪০ আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। তবে এখনো চূড়ান্ত আসন সমঝোতা হয়নি। শীঘ্রই আসল সমঝোতায় আসবে দলগুলো তখন আনুষ্ঠানিকভাবে জানানো যাবে।
জানা যায় এরই মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা ৩ মুরাদনগর মনোনয়নপত্র সংগ্রহ করেন। মুরাদ নগরের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী শনিবার বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন পত্র সংগ্রাহয় বিষয়টি নিশ্চিত করে এন সিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক গণমাধ্যমকে জানান আসিফ মাহমুদ জাতীয় পরিচয় পত্রের কবে পাঠিয়েছেন এবং জেলা প্রশাসকও রিটার্নিং কর্মকর্তারকার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে করা হয়েছে তিনি
আরো জানান দল আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।
মনোনয়ন পত্রের রেজিষ্টারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিউমার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবরপুর উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য গত ১০ই ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পথ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। ইতিমধ্যে তিনি ওই আসনের ভোটার হয়েছেন এবং সেখানে নির্বাচনী প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।