1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
বিশেষ প্রতিবেদক

ফাইল ছবি
গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনেই টেলিফোনে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মৃত ঘোষণার সময় খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা মৃত্যুর খবর শুনেই ফোন করে কথা বলেছেন। তিনি ১০টায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক আহ্বান করেছেন। যেখানে জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ অন্য বিষয়ে আলোচনা হবে। পরে পুরো বিষয়টি দলের পক্ষ থেকে সমন্বয় করে জানানো হবে।

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে যোগ দেবেন মির্জা ফখরুল
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অভিভাবক হারালো।

উল্লেখ্য,খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা সেসময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট