1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে নুরুল হক নুরের স্বাক্ষর - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে নুরুল হক নুরের স্বাক্ষর

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় অনলাইন।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ছাড়াও শোক বইয়ে স্বাক্ষর করেছেন দলটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা।

খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

প্রসঙ্গত, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট