1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক।

ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। এ ছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট