1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তারেক রহমানের বাসভবনের সামনে দুজন আ/টক - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

তারেক রহমানের বাসভবনের সামনে দুজন আ/টক

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

আটক ব্যক্তিদের একজন। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুজনকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

তাদের একজনের নাম মো. রুহুল আমিন (৪৬)। তার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। অপরজনের নাম মো. ওমর ফারুক। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন মাহমুদুর রহমান
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে রুহুল আমিনকে আটক করা হয়। তিনি বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে।

পুলিশ জানিয়েছে, এর কিছুক্ষণ পর বেলা সোয়া ১১টার দিকে একই বাড়ির সামনে থেকে ওমর ফারুক নামের একজনকে আটক করা হয়। তাকে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক দুজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট