1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার: প্রেস সচিব - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন

কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার: প্রেস সচিব

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের অভিযোগ, বিএনপিকে বাড়তি সুবিধা দিচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, ‘সরকার কোনো দলকেই বিশেষ সুবিধা দিচ্ছে না।’

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।’

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে গণভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘সরকার হ্যাঁ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, ইসিসহ সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

আসন্ন নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন (অপতথ্য) ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত।’

প্রেস সচিব আরও বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন মনে করে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো আছে। সম্প্রতি দুয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটানা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে।’

ব্রিফিংয়ে আরও কথা বলেন প্রদান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ তৈয়্যব। পারিবারিক কলহের জেরে নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যাকাণ্ডের ঘটনাকে সাম্প্রদায়িক হামলা বরে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট