1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেরপুর ২ নকলা নালিতাবাড়ীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যের পথ দেখালেন আবু সুফিয়ান বিএনপিতে স্বস্তি - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শেরপুর ২ নকলা নালিতাবাড়ীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যের পথ দেখালেন আবু সুফিয়ান বিএনপিতে স্বস্তি

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ কে কেন্দ্র করে শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও শেরপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

শেরপুর–২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজারস্থ আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী গণসংযোগ কৌশল নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

এ সময় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন–“আমার ছোট ভাইকে আমি সড়ক দুর্ঘটনায় হারিয়েছি। আমি আমার সেই ছোট ভাইকে পেয়েছি। আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান হলো আমার সেই ছোট ভাই। আমরা একসাথে শেরপুর–২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবো ইনশাআল্লাহ।”

মতবিনিময় সভা শেষে ধানের শীষের পক্ষে ফাহিম চৌধুরী ও আবু সুফিয়ান এর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট