1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
এটাই আমার জীবনের হয়তো শেষ নির্বাচন ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

এটাই আমার জীবনের হয়তো শেষ নির্বাচন ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল।

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আমরা বরেন্দ্র নিয়ে এসে সেচ পাম্পের ব্যাবস্থা করেছিলাম।স্বাধীনতাবিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না।একাত্তরের পরাজিত শক্তি ও পাকিস্তানি বাহিনীর সহযোগীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে দেশের অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৪ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং ইউনিয়নের ভাতগাঁও ও বোর্ড অফিস ও কচুবাড়ী বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং একাত্তরে গণহত্যার সহযোগী ছিল, তারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, হিন্দু-মুসলমান সবাই মিলে দেশ গড়তে হবে। জাষ্ঠিভাঙ্গার গণহত্যার কথা মানুষ আজও ভুলে যায়নি।

নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, ভোটাধিকার আদায়ের আন্দোলনে তাকে ১১ বার জেল খাটতে হয়েছে এবং ১১১টি মামলার মুখোমুখি হতে হয়েছে। দেশ রক্ষায় এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

প্রচারণা চলাকালে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট