1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে শিরোপা জিতে বাংলাদেশের ইতিহাস - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে শিরোপা জিতে বাংলাদেশের ইতিহাস

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ এশিয়ার নারী ফুটসালের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

রোববার (২৫ জানুয়ারি) টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এক গোল হজম করলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

এই জয়ে ছয় ম্যাচে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষস্থানেই থেকে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ছিল, তবে বাংলাদেশ জয় দিয়েই ট্রফি নিজেদের করে নেয়।

পুরো আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। এরপর একের পর এক শক্তিশালী জয়ে শিরোপার পথে এগিয়ে যায় সাবিনারা।

পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সেই বড় জয় শিরোপার দৌড়ে দলকে অনেকটাই এগিয়ে দেয়।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই করেন চার গোল। ওই ম্যাচে নুসরাত জাহান দুটি গোল করেন এবং কৃষ্ণা রানী সরকারও গোলের খাতায় নাম লেখান। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ।

মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচেও সাবিনা ও মাসুরাদের আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি দল।

সাইদ খোদরহমির শিষ্যরা এই টুর্নামেন্টে ভারত ও ভুটানের মতো শক্ত প্রতিপক্ষকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

নতুন ফুটসাল ফরম্যাটেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্বকে আরও এক ধাপ এগিয়ে নিলেন সাবিনা খাতুনরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট