1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই: জামায়াত আমির - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই: জামায়াত আমির

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই: জামায়াত আমির
যাত্রাবাড়ীতে ঢাকা ৪ ও ৫ আসনের নির্বাচনি জনসভায় জামায়াত আমির
আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চান না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই, আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আর কেউ এসে বাংলাদেশের ওপর খবরদারি করুক তা-ও দেখতে চাই না।

রোববার (২৫ জানুয়ারি) যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ১০ দলীয় জোট আয়োজিত ঢাকা-৪ ও ৫ আসনের এমপি পদপ্রার্থীর পক্ষে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, তুমি ভয় পেয়ো না। তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেওয়া হবে। সমাজে তোমাকে আর মুখ ঢেকে চলতে হবে না।

তিনি বলেন, কেউ তোমার মা-বাবাকে চাঁদাবাজের মা-বাবা বলবে না, স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলবে না। সম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারবে।

আমিরে জামায়াত বলেন, তরুণদের হাতে বেকার ভাতা নয়, তাদের বাংলাদেশ গড়ার কারিগরে পরিণত করা হবে। দেশ পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করব।

এছাড়া ৫৪ বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, সেই ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন তিনি।

গণভোটে হ্যাঁ’র পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৫ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে যায়। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাড়াও বক্তব্য দেন ১০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট