1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুড়িগ্রাম টাউনহল অডিটোরিয়ামে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের যৌথ আয়োজনে আজ শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলার সহস্রাধিক ইমাম, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসার সম্মানিত মুহতামিমগণ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর-এর সঞ্চালনায় এবং উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কুড়িগ্রাম, অধিনায়ক ২২ বিজিবি, কুড়িগ্রাম, জেলা আনসার কমান্ড্যান্ট, কুড়িগ্রাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা, কুড়িগ্রাম।
বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—তাঁদের মাধ্যমে সাধারণ মানুষকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা গেলে গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত হবে।
সম্মেলনে অংশগ্রহণকারী ইমাম ও ওলামায়ে কেরামগণ নিজ নিজ এলাকার মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় সমাবেশে গণভোটের গুরুত্ব তুলে ধরে জনগণকে ভোট প্রদানে উৎসাহিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট