1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ধানের শীষেই ১৭ বছরের ভোটাধিকার হরণ থেকে মুক্তি—ফরিদপুরে শামা ওবায়েদ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ধানের শীষেই ১৭ বছরের ভোটাধিকার হরণ থেকে মুক্তি—ফরিদপুরে শামা ওবায়েদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ ঢাকা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ধানের শীষ হচ্ছে দেশের গণমানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। টানা ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবার সেই দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রায় দেওয়ার জন্য প্রস্তুত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, “এই নির্বাচন কোনো ব্যক্তিগত নির্বাচন নয়—এটি ফ্যাসিবাদ ও ভোট ডাকাতির বিরুদ্ধে জনগণের গণরায় প্রতিষ্ঠার নির্বাচন। আগামী ১২ তারিখে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে, হামলা-মামলা দিয়ে ভোটকেন্দ্র থেকে দূরে রাখা হয়েছে। কিন্তু এবার জনগণ আর পেছনে ফিরবে না। ধানের শীষে ভোট দিয়েই জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধার করবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলনের রাজনীতিতে বিশ্বাস করি। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। মারামারি নয়, সংঘর্ষ নয়—জনগণকে সঙ্গে নিয়েই বিজয় নিশ্চিত করতে হবে। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।”

উঠান বৈঠকে আব্দুল কুদ্দুছ খানের সভাপতিত্বে এবং সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা, সালথার বর্ষীয়ান রাজনীতিবিদ ও গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট