1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাউফলের কৃতি সন্তান ডা. আফজাল হোসেন জুয়েলের পদোন্নতিতে আনন্দিত সূর্য্যমনি ইউনিয়ন - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বাউফলের কৃতি সন্তান ডা. আফজাল হোসেন জুয়েলের পদোন্নতিতে আনন্দিত সূর্য্যমনি ইউনিয়ন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন আমাদের বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের কৃতি সন্তান ডা. আফজাল হোসেন জুয়েল। তাঁর এই সাফল্যে পরিবার-পরিজন, সহকর্মী ও নিজ এলাকার মানুষজনের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

চিকিৎসা পেশায় নিষ্ঠা, সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ডা. আফজাল হোসেন জুয়েল। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত রোগীদের সেবায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দরিদ্র ও অসহায় রোগীদের প্রতি তাঁর বিশেষ যত্ন এবং সহজ-সরল আচরণ তাঁকে মানুষের কাছে করে তুলেছে আস্থার প্রতীক।

স্থানীয়দের ভাষ্য, “ডা. জুয়েল শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, তিনি একজন মানবিক মানুষ। নিজের ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের পাশে দাঁড়ান তিনি।”

এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাউফল ও সূর্য্যমনি ইউনিয়নের জন্যও এক গর্বের বিষয়। তাঁর এই পদোন্নতি ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবে—এমনটাই প্রত্যাশা সবার।

সংবাদ এই সময় পরিবার ডা. আফজাল হোসেন জুয়েলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং তাঁর সুস্বাস্থ্য ও পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট