1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক
ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিরপুর ৬ নম্বর ট-ব্লকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি এই আহ্বান জানান।

আমিনুল হক বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলোকে বড় করে দেখিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা একমাত্র বিএনপির রয়েছে। অন্যদিকে জামায়াত মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে।

আমিনুল হক অভিযোগ করেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি করছে।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি সহনশীলতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আগামী ১২ তারিখ একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সচেতন জনগণ ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট