1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শিক্ষা ও শৃঙ্খলার পথে একযোগে এগিয়ে চলার আহ্বান: সপ্তম শ্রেণির অভিভাবক সমাবেশ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিক্ষা ও শৃঙ্খলার পথে একযোগে এগিয়ে চলার আহ্বান: সপ্তম শ্রেণির অভিভাবক সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের দিবা ও প্রভাতি শাখার সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া থেকে আগত বিশিষ্ট চিকিৎসক ডা. মোসেস চো। সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার৷

সভায় ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিতি, শৃঙ্খলা রক্ষা, পাঠোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, কুইজ ও মডেল টেস্ট শতভাগ উপস্থিতি, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, নিয়মিত অধ্যবসায়, এবং অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বছর শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনের বিষয়েও সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন প্রিন্সিপাল স্যার।

অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট