1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ধানের শীষে বিজয়ের ডাক, শেরপুরে তারেক রহমানের পথসভা - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের

ধানের শীষে বিজয়ের ডাক, শেরপুরে তারেক রহমানের পথসভা

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে



জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

‎উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যোগদানের পথে বগুড়ার শেরপুরে এক নির্বাচনি পথসভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‎পথসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিগত সংসদ নির্বাচনে বগুড়ার মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
‎তারেক রহমান বলেন, সারা দেশের মানুষ জানে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন, বগুড়া শুধু বিএনপির ঘাঁটি নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি।
‎শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ধুনটমোড় ও আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মহাসড়কের দুই পাশে নারী-পুরুষ নির্বিশেষে মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করেন প্রিয় নেতাকে একনজর দেখার জন্য। গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।
‎বক্তব্যে তারেক রহমান আরও বলেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় শেরপুরবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
‎এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎উপজেলার কলেজ রোড থেকে শেরুয়া বটতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের দুই পাশে ধানের শীষের সমর্থক ও সাধারণ মানুষ টানা রোদে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকে তারেক রহমানকে একনজর দেখার অপেক্ষা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট