1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নির্বাচনে থাকছে ১ লাখ সেনা ও ৫ লাখ আনসার: স্বরাষ্ট্র উপদেষ্টা - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

নির্বাচনে থাকছে ১ লাখ সেনা ও ৫ লাখ আনসার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় এক লাখ সেনাসদস্য ও পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। আমাদের প্রস্তুতি খুবই ভালো। ইতোমধ্যে অনেক স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।’

জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের সম্ভাব্য নিরাপত্তা ছক তুলে ধরে জানান, দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন: সেনাবাহিনী: ১ লাখ সদস্য; নৌবাহিনী: ৫ হাজার সদস্য; বিমানবাহিনী: ৩ হাজার ৫০০ সদস্য; বিজিবি: ৩৭ হাজার সদস্য; কোস্ট গার্ড: ৪ হাজার সদস্য; পুলিশ: ১ লাখ ৫০ হাজার সদস্য; র‌্যাব: ৯ হাজার সদস্য; আনসার: ৫ লাখ সদস্য।

উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই। অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। মব ভায়োলেন্স বা গণপিটুনির মতো কোনো শঙ্কা এখন আর নেই। পুলিশ বাহিনীতেও এখন কোনো ভয় নেই; তারা আত্মবিশ্বাসের সাথে কাজ করছে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এর আগে, তিনি রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় বিভাগের প্রশাসনের সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট