1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা ও আইনের ভিত্তিতে জনগণের সেবা দিতে হবে-নকলায় এমপি ফাহিম - সংবাদ এইসময়
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা ও আইনের ভিত্তিতে জনগণের সেবা দিতে হবে-নকলায় এমপি ফাহিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

জোবায়ের সোহাগ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নবনির্বাচিত এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, নকলা ও নালিতাবাড়ীর প্রতিটি সরকারি দপ্তরকে স্বচ্ছতা ও আইনের ভিত্তিতে স্বাধীনভাবে সেবা প্রদান করতে হবে।
আমাদের কোন নেতাকর্মী যদি সরকারি কোন কাজে হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ করে তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমরা সকলে মিলে নকলা ও নালিতাবাড়ীকে এগিয়ে নিয়ে যেতে চাই।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সাথে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং জনগণের প্রত্যাশা পূরণে সকলকে নিয়ে একসাথে কাজ করতে না পারলে আমরা এলাকার কাঙ্খিত উন্নয়ন করতে পারবনা, মানুষের স্বাদ ও আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারব না। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও সামাজিক নিরাপত্তা বিষয়ে স্বচ্ছতার ভিত্তিতে উন্নত সেবা প্রদান খুবই জরুরি।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট