1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে দেওয়া হয়েছে : রিজভী - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ (সাতাত্তর) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে দেওয়া হয়েছে : রিজভী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে অন্য পাতা যুক্ত করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের যে কাগজটি চূড়ান্তভাবে জমা দেওয়া হয়েছে সেখানে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই। সেখানে অন্য পাতা যুক্ত হয়েছে, এটা দুঃখনজনক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামের বাসিন্দা গফুর মল্লিকে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ড. ইউনূস সাহেবকে সবাই সম্মান করেন। তিনি একজন গুণিজন। তার নেতৃত্বে যে সরকার তাকে বিএনপিসহ আন্দোলনরত সব দল সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলের চাইতে মানুষ কিছুটা স্বাধীনতা ভোগ করছে। কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে কিনা বা কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা এই কথাগুলোও তো আসছে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, দেশ এক ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। একটা পরিস্থিতি গেছে সেটা হলো ফ্যাসিবাদী আমল, গুম-খুনের আমল, বিরোধীদলের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার আমল। একটি রাজনৈতিক দলের ভয়ে কেউ জোরে কথা বলতে পারেনি। ভয়াবহ ভয় আর আতঙ্কের পরিবেশ ছিলো সেই আমল। সেটি শেখ হাসিনার আমল, সেটি আওয়ামী লীগের আমল, সেটি ১৪ দলীয় জোটের আমল।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা ও কেন্দ্রীয় বিএনপি, সহযোগী অঙ্গ-সংগঠনের নেতারাসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ অন্যরা।

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ গফুর মল্লিক (৭৮)। অন্ধ চোখে আলোর দেখা না পেলেও, অদম্য মনোবলে তিনি প্রতিদিন ট্রেনে চড়ে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। জন্মান্ধ গফুর মল্লিকের একমুঠো নাড়ুর গল্প যেন হৃদয় ছুঁয়ে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

এই সংগ্রামী মানুষটির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে তার মানবিক আবেদন পৌঁছে যায় লন্ডনে অবস্থানরত তারেক রহমানের কাছে। ঘটনাটি তার নজরে আসার পর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট