1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী বদ্ধপরিকর - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী বদ্ধপরিকর

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় অনলাইন।

ঢাকা সেনানিবাসে প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। ছবি : আমার দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সেনাবাহিনী বদ্ধপরিকর। আজ বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান তিনি এ কথা বলেন।

সেনাবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব পালন করা হবে জানিয়ে মো. মাইনুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেনাবাহিনী নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে।

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, সাইবারে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সেগুলো আমাদের নজরে রয়েছে। যারা প্রপাগান্ডা চালাচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে।

মাঠ থেকে কেন সরিয়ে নেওয়া হচ্ছে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য, জানা গেল কারণ
তিনি আরো বলেন, সেনাবাহিনী আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ রয়েছে। ভাতৃত্ববোধ বেড়েছে।

মো. মাইনুর রহমান বলেন, জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক; যাতে ভোট শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে পারে। নির্বাচনি দায়িত্বে ৯০ থেকে ১ লাখ ২০ হাজার সেনা নিয়োগ থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট