1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পদত্যাগ করে ভোটে দাঁড়াবেন অ্যাটর্নি জেনারেল - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পদত্যাগ করে ভোটে দাঁড়াবেন অ্যাটর্নি জেনারেল

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

পদ ছেড়ে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে প্রার্থী হবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব।’

এরপর তাহলে কে এই দায়িত্বে আসবেন এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশ যাকে মনে করে।’

বিএনপির মনোনয়ন পাচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি আশাবাদী।’

গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট