1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

সংবাদ এই সময়।

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল।

ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ অভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল একথা বলেন।

তিনি বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে। একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে। একাত্তরে লাখ লাখ মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪ কে ভুলতে পারবে না, তেমনি ৭১ কেও ভোলা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে একাত্মতা করছে। যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করা করেছিল তাদের সঙ্গে এদেশের মানুষ আপস করতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট