1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা : মহাপরিচালক - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা : মহাপরিচালক

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, মেধা, যোগ্যতা ও অপ্রতিরোধ্য তারুণ্যের শক্তিতে বলীয়ান কর্মমুখী তরুণ প্রজন্মই একটি সমৃদ্ধ রাষ্ট্র কাঠামোর ভিত্তি।

তিনি জানান, আনসার ও ভিডিপির প্রশিক্ষিত তরুণ-তরুণীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করে জাতির এই অগ্রযাত্রায় অবদান রাখবে।

আজ সোমবার ঢাকার সাভার উপজেলার গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে তিনি গাজীপুর মহানগরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরকালে তিনি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গাজীপুর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পেশাদারি, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনে দিক-নির্দেশনা দেন।
ভিডিপি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, ‘এই প্রশিক্ষণের লক্ষ্য কেবল জ্ঞান অর্জন নয়; বরং অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগ করে একজন তরুণ যেন গণপ্রতিরক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে—সেটিই আমাদের মূল উদ্দেশ্য।’

তিনি আরো বলেন, আনসার ও ভিডিপির প্রশিক্ষণ ব্যবস্থাপনা এখন সময়োপযোগী ও কর্মমুখী কাঠামোতে পুনর্গঠিত হয়েছে, যাতে তরুণ প্রজন্ম নিজস্ব জীবিকা মানোন্নয়নে এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন অভিযাত্রায় আরো কার্যকর ভূমিকা রাখতে পারে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘নির্বাচনকালীন সময়ে যেকোনো অপতৎপরতা বা ষড়যন্ত্র প্রতিহত করা এবং ভোটকেন্দ্রসমূহের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবে।


তিনি আরো বলেন, আনসার ও ভিডিপি রাষ্ট্র পরিকল্পিত নিরাপত্তা বলয়ের অপরিহার্য অঙ্গ হিসেবে জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। তিনি বাহিনীর সব সদস্যকে দেশপ্রেমে উজ্জীবিত থেকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় আনসার-ভিডিপির অবদান আজ সুপ্রতিষ্ঠিত। মহাপরিচালকের এ সফর বাহিনীর সদস্যদের দায়িত্ববোধ ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে পেশাদারি ও দেশপ্রেমে অনন্য দৃষ্টান্ত স্থাপনে অনুপ্রেরণা জোগাবে।

উক্ত সফরে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক জনাব মোঃ আশরাফুল আলম; জেলা কমান্ড্যান্ট, ঢাকা: মোহাম্মদ মোস্তাক আহমদ; জেলা কমান্ড্যান্ট, গাজীপুর: ফারুক আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট