1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আওয়ামী লীগ আ/গু/ন/স*ন্ত্রা*সের উৎপাদক : হাসনাত আব্দুল্লাহ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগ আ/গু/ন/স*ন্ত্রা*সের উৎপাদক : হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আওয়ামী লীগ আগুনসন্ত্রাসের উৎপাদন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দলটিকে ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে।’

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরে এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নতুন সমবায় মার্কেট ভবনের ৯ম তলায় এনসিপির জেলা ও মহানগর দলীয় কার্যালয় স্থাপন করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, গত দুই দিনের কার্যক্রমে তা প্রমাণ হয়েছে।’

হাসনাত বলেন, ‘টকশোতে এতদিন আওয়ামী লীগের সুবিধাভোগীরা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। গত দুই দিনে আওয়ামী লীগের কার্যক্রম আবারও স্পষ্ট হয়েছে তাদের বৈধতা দেওয়া সম্ভব না।’

নির্বাচনি জোট করার বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, ‘যারা সংস্কারের পক্ষে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং ২৪–কে সমর্থন করেছেন তারা যদি আসতে চায় তাহলে তাদের সঙ্গে এনসিপি জোটবদ্ধ হতে পারে। যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে কোনো জোট নয়।’

নারায়ণগঞ্জে গডফাদারের রাজনীতি এই জেলার ঐতিহ্যকে কলুষিত করেছে উল্লেখ করে হাসনাত বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে না পারলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা এনসিপির সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, এনসিপি কেন্দ্রীয় সদস্য ও জেলা যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনুসহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট