1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নির্বাচনের জন্য ৯১৪ মেট্রিক টন কাগজ সরবরাহ করবে কেপিএম - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

নির্বাচনের জন্য ৯১৪ মেট্রিক টন কাগজ সরবরাহ করবে কেপিএম

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

কবির হোসেন, কাপ্তাই (রাঙামাটি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে নির্বাচন কমিশন ১১.১১ কোটি টাকার কাগজ নিচ্ছে। রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড হতে ৯১৪ টন কাগজ ক্রয় করছে নির্বাচন কমিশন।

যার বাজার মূল্য প্রায় ১১.১১ কোটি টাকা। ইতোমধ্যে ১৭৮ টন কাগজ সরবরাহ হয়েছে। অবশিষ্ট আরো ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্। তিনি জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে নির্বাচন কমিশন থেকে রঙিন ও বাদামি সালফেট কাগজ মিলে সর্বমোট ৯১৪ টন কাগজের অর্ডার পাওয়া গেছে। এছাড়া সরকারি নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারী অফিস, বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২৮৯৪ টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে।

যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা। গত শনিবার পর্যন্ত কাগজ বিক্রি হয়েছে ৯২৩ টন। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক দপ্তর হতে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে কেপিএমের কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩৫০০ টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০-৪৫ কোটি টাকা। গত রোববার পর্যন্ত ১০৯৩ টন কাগজ উৎপাদিত হয়েছে। কারখানার উৎপাদন চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট