1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
টেবিল টেনিসে বাংলাদেশের ব্রোঞ্জ জয় - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

টেবিল টেনিসে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

খই খই মারমা ও জাভেদ আহমেদ

ইসলামিক সলিডারিটি গেমসে আরও একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করল বাংলাদেশ। বুধবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মিক্সড টেবিল টেনিস ইভেন্টের সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন বাংলাদেশের প্যাডলার জাভেদ আহমেদ ও খই খই মারমা।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও টেবিল টেনিস ফেডারেশন এই পদক অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের রাফা নাজিম ও মোসা মুনসিফ জুটিকে একেবারেই ছন্দ খুঁজে পেতে দেননি তারা।

তিন গেমেই জিতেছেন ১৪-১২, ১১-৫ ও ১১-৮ ব্যবধানে।
এর আগে রাউন্ড অব সিক্সটিনে গায়ানার বিপক্ষে ৩-২ সেটে জয় পেয়ে শেষ আটে উঠেছিল বাংলাদেশি জুটি। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বাহরাইন।

বাহরাইনকে হারাতে পারলে, একইদিনে ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবেন তুরস্ক ও আজারবাইজানের মধ্যকার বিজয়ীর সঙ্গে।

টেবিল টেনিস ছাড়াও এবার ইসলামিক গেমসে আলো ছড়িয়েছেন ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কে মিলিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। ফলে এখন পর্যন্ত গেমসে বাংলাদেশের মোট পদকের সংখ্যা চারটি, সবই ব্রোঞ্জ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট