1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ হলো নির্বাচন— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এফএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই জাতি বরাবর গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, লড়েছে, সংগ্রাম করেছে; কিন্তু গণতন্ত্রের চর্চা করার কোনো সুযোগ পায়নি। পাকিস্তান আমল থেকে এখানে বারবার গণতন্ত্র আহত হয়েছে, গণতন্ত্রকে নষ্ট করা হয়েছে, হরণ করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে, একটি গণতান্ত্রিক শক্তিই প্রথম গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। একনেকে কখনোই গণতন্ত্রের চর্চা হয়নি। গণতন্ত্রের চর্চা না হওয়ার কারণেই আজ আমাদের অনাস্থা, দুশ্চিন্তা ও অস্থিরতা তৈরি হয়েছে।

তিনি বলেন, জুলাই যুদ্ধের শহিদদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমাদের একটি সুযোগ করে দিয়েছেন— এবার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আসল কথা হলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার কারণেই আজ আমরা দুর্দশায় পড়েছি। আমাদের প্রধান দায়িত্ব হবে— যে যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকেই নিজের দায়িত্ব পালন করা; অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা।

বিএনপি মহাসচিব বলেন, যত দ্রুত আমরা নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব, ততই আমাদের মঙ্গল হবে। আর এর মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করতে পারব। আমি হতাশার কিছু দেখি না।

সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, কিছু মতপার্থক্য থাকবেই— সবাই একমত হবেন না। প্রধান উপদেষ্টার বক্তব্য অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হতে পারে, কিন্তু এর মধ্যেও দ্বিমত থাকতে পারে। প্রধান কাজ হচ্ছে— ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট নির্বাচন করা, আর সেই পার্লামেন্টে জনগণের সব অমীমাংসিত ইস্যু আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাওয়া।

ফখরুল বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) সাধারণ মানুষ বোঝে না। এটিকে আগে বোধগম্য করার চেষ্টা করতে হবে, মানুষকে বুঝাতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট