1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রোনালদো, গড়লেন বিরল রেকর্ড - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আল-আকসায় তারাবি বন্ধ, ইসরায়েলি পদক্ষেপকে ‘অবৈধ’ বললেন খতিব নে*তানিয়াহুর কার্যালয়ে শক্তি/শালী ক্ষে/প/ণাস্ত্র হামলা ইরানের কুয়েতে কয়েকটি মার্কিন যু/দ্ধ/বিমান বি/ধ্বস্ত বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রোনালদো, গড়লেন বিরল রেকর্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

ম্যাচের ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনালদোকে/সংগৃহী

ডাবলিনে হতাশার এক রাত কাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাই ম্যাচে তিনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতেই তিনি গড়ে ফেললেন বিরল এক রেকর্ড।

গত রাতে পর্তুগাল আইরিশদের আতিথ্য নিয়েছিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। তবে সে লক্ষ্য তাদের পূরণ হয়নি। পর্তুগিজরা ২-০ গোলে হেরে বসেছে।

রোনালদোর লাল কার্ড পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করে দিয়েছে বৈকি। ম্যাচের ১৭ আর ৪৫ মিনিটে ট্রয় প্যারটের দুই গোল পর্তুগালকে পিছিয়ে দিয়েছিল। ৬১ মিনিটে রোনালদো দারা ও’শেয়াকে কনুই দিয়ে আঘাত করে বসেন। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। পরে ভিএআর দেখে এসে সরাসরি লাল কার্ড দেখান তাকে।

আর তাতেই গড়া হয়ে যায় ব্যক্তিগত এক রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এতদিন পর্তুগালের হয়ে খেলে একটিও লাল কার্ড দেখেননি তিনি। ২২৫ ম্যাচ খেলার পর এই প্রথম লাল কার্ড দেখলেন রোনালদো।

তবে ক্লাব ফুটবল হিসেবে রাখলে লাল কার্ডটা তার জন্য বিরল কিছু নয়। এর আগে ক্লাব ফুটবলে তিনি মোট ১২ বার লাল কার্ড দেখেছেন। রোনালদো শেষবার লাল কার্ড দেখেছিলেন সৌদি আরবের আল নাসরের হয়ে আল হিলালের বিপক্ষে গত বছর। বৃহস্পতিবারের লাল কার্ড ছিল তার ক্যারিয়ারের ১৩তম।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেও তিনি পেনাল্টি মিস করেছিলেন। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচই হলো তার জন্য হতাশার।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো এখন সামনে কী শাস্তি পান তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পর্তুগাল বিশ্বকাপে উঠলে তিনি টুর্নামেন্টের শুরুতে নিষিদ্ধ হতে পারেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট