1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খালেদা জিয়ার পক্ষে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে দিনাজপুর জেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার দিনাজপুর সদরস্থ শিশু একাডেমিতে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত জানায় জেলা বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় জানানো হয়, শুক্রবার থেকেই বেগম খালেদা জিয়ার পক্ষে প্রচারণা শুরু করা হবে।

একই দিন জেলার প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফার ওপর ভিত্তি করে লিফলেট বিতরণের কর্মসূচিও পরিচালিত হবে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে জেলা এবং উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আরও একটি বিস্তৃত সভার আয়োজন করা হবে বলে জানানো হয়।
সভায় ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে মিলিয়ে আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে, যা জনআকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি আরও বলেন, তরুণ ভোটারদের বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে—১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ।

তাই তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়, সে দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট