1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয় : কাদের সিদ্দিকী - সংবাদ এইসময়
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয় : কাদের সিদ্দিকী

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা কোনোভাবেই মানায় না। সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি নিজ গ্রামে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আগেই অধ্যাপক ইউনূসকে চিনেছেন, আমরা অধ্যাপক ইউনূসকে চিনতে পারিনি।

আমরা অনেক পরে চিনলাম। জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা ঠিক হয়নি। এটা প্রতিহতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তো একতরফা কাজ।


দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা বলে মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও দেশে ধারা তৈরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি।

কারণ কারোই রাষ্ট্র দর্শন নেই। দেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে।
এ সময় আব্দুল লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী। তাদের অনেককে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট