1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অনির্বাচিত সরকারের পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয় : আমীর খসরু - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

অনির্বাচিত সরকারের পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয় : আমীর খসরু

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যত সমস্যা পুঞ্জীভূত হয়েছে তা একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই সংসদে সমাধান করা সম্ভব। কোনো অনির্বাচিত সরকারের পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের একমাত্র চাওয়া তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকার।

এর বাইরে ছোটখাটো অন্য কোনো বিষয় নিয়ে সময় নষ্ট করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আমীর খসরু মাহমুদ বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণকে তার মালিকানা ফিরিয়ে দেওয়া, তার প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া গেলে যতে সমস্যা এখন রয়েছে তার সমাধান হবে।

তিনি বলেন, আগামী ১৭ তারিখ মানবতাবিরোধী অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর।

এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট