1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শেখ হাসিনার রায়কে ঘিরে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় তিনটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ডাঃ আব্দুল বারী বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী

শেখ হাসিনার রায়কে ঘিরে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় আগামী (১৭ নভেম্বর) সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে।

বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরসংলগ্ন একটি এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রাজধানীতে উদ্বেগ ছড়িয়েছে।

এ ছাড়া একই ইস্যুতে গত কয়েকদিন ধরে সেখানে রাজনৈতিক সহিংসতা চলছে।
জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ছাত্র বিক্ষোভে সহিংস দমন-পীড়নের অভিযোগে মামলা দায়ের হয়। বর্তমানে তার অনুপস্থিতেই চলছে মামলার বিচারকাজ। গত ৫ আগস্ট তিনি ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন।

এ রায় ঘোষণার আগেই সম্প্রতি ঢাকায় হামলার ঘটনা বেড়ে গেছে। শুধু ১২ নভেম্বরই ৩২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া রাজধানীসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়েছে।

এ ধরনের বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে পুলিশ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীজুড়ে ৪০০ এর অধিক বর্ডার গার্ড (বিজিবি) সদস্যকে মোতায়েন করা হয়েছে, চেকপোস্টগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট