1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

সংবাদ এই সময়।

বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালেই রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে প্রয়াত নেতার বাড়ির সামনে সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে মির্জা ফখরুল উপস্থিত নেতাকর্মীদের বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা এ বিভেদ থেকে নিজেদের সুবিধা নিতে চায়। বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিভাজন সৃষ্টি করা যাবে না। অন্য একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে তাদের দ্বারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী হিসেবে এলাকার মানুষের জন্য অবদান রেখেছেন। তার পরিবারের ত্যাগ ও সেবাকে স্মরণে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থেকে তাঁর ভাই শরিফ উদ্দিনের পক্ষে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ আসনে শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন।

এর আগে গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য দলীয় নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট