1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
১৭ নভেম্বর দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

১৭ নভেম্বর দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। ওই দিন যেকোনো বিশৃঙ্খলা এড়াতে দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হবে।’

আজ শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ৯ দিনের জন্য বিশেষ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হবে।

নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরে আরো তিন দিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে কঠোর অবস্থানে থাকবে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী সময়সীমা সমন্বয় করা হতে পারে।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমানে ৩০ হাজার সেনা সদস্য মাঠে থাকলেও নির্বাচনের সময় বাড়িয়ে প্রায় এক লাখ করা হবে। এ ছাড়া দায়িত্ব পালন করবে প্রায় দেড় লাখ পুলিশ, ৩৫ হাজার বিজিবি, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্ট গার্ড, আট হাজার র‌্যাব ও প্রায় সাড়ে ৫ লাখ আনসার সদস্য।

নিরাপত্তা জোরদারে আনসার সদস্যদের অস্ত্র ও বডিক্যাম সরবরাহ করা হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা বাহিনী তার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।


সরকার পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ দেশে সরকার পতন কোনো তিনজন মানুষের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পরিবর্তন ঘটেছে। আপনারা দেখেছেন, তারা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়-স্বজনও পালিয়েছে। এটি জনগণের ইচ্ছার ফসল।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট